মহাজোটের আসন বণ্টন নিয়ে সমঝোতা হয়ে গেছে। জোটের সমঝোতা হয়েছে, এখন সবাই প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

 

আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পুলিশ হেড কোয়ার্টারে বসে কেউ নির্বাচনের ছক সাজাচ্ছে না। বিএনপি এমন অভিযোগ করলে তথ্য প্রমাণসহ তুলে ধরতে হবে।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশ যেমন আছে তেমনটি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে। তফসিলের পর বিএনপির কোনো নেতাকর্মী অপরাধ করে ছাড় পাবে এটা যেন তারা মনে না করেন।

নির্বাচন কমিশন কার পক্ষে কাজ করছে সেটা ৩০ ডিসেম্বরের পরে বোঝা যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।