আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি শেখ হাসিনা নিজেই দেখছেন। প্রধানমন্ত্রী জানেন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয়। সব ব্যাপারে মাথা গরম করা ঠিক নয়।

আজ শনিবার (৫ ডিসেম্বর) সকালে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় তিন নেতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের দেশ স্বাধীন হলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে গণতন্ত্রের শত্রু।

এ সময় সাম্প্রতিক সময়ে ভাস্কর্য নিয়ে দেশে যে বিতর্ক চলছে সে বিষয়েও কথা বলেন তিনি। 

বিএনপিকে উদ্দেশ করে কাদের বলেন, ‘যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা আশা করা যায় না।’ 

তিনি বলেন, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছেন। আজকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রয়াণ দিবসে আমাদের প্রতিজ্ঞা হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। 

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা প্রয়োজন, যেটি আওয়ামী লীগ ছাড়া কেউ করে না।’

 

এএস