বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা।
বুধবার রাত পৌনে ৯টায় তারা চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এ মতবিনিময় শুরু হয়।  
বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি ও ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত আছেন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজীর নেতৃত্বে ৬০ সদস্যদের একটি প্রতিনিধি এই মতবিনিময়ে অংশ নেন।
অন্যদের মধ্যে  সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. আ ফ ম ইউসুফ হায়দার,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সদরুল আমীন,অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক মামুন আহমদ, অধ্যাপক আব্দুর রশিদ, অধ্যাপক তাহমিনা আক্তার টফি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মুস্তাহিদুর রহমান,
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দীন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিশিষ্ট চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক,
সাবেক সচিব প্রকৌশলী আ ন হ আখতার, ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউট অব বাংলাদেশের (আইইবি) সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী আনোয়ার উন নবী মজুমদার বাবলা, প্রকৌশলী হাসান জাফির তুহিন,
প্রকৌশলী চৌধূরী আব্দুল্লাহ আল ফারুখ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ঢাকা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া, বাংলাদেশে নার্সেস এসোসিয়েশনের সভাপতি জাহানারা খাতুন প্রমুখ উপস্থিত আছেন।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে চিকিৎসক নেতৃবৃন্দ মতবিনিময় করবেন বলে টাইম নিউজকে জানিয়েছেন প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান ।
[b]ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএইচটি/এআর[/b]