২০দলীয় জোটের ডাকা হরতালের শুরুতে সকালে শাহবাগ ও কলাভবন এলাকায় মিছিল করেছে ছাত্রদল।
সোমবার ভোরে হরতালের সমর্থনে এ মিছিল বের করে হরতাল সমর্থক ছাত্রদল কর্মীরা।
শাহবাগ এলাকার মিছিল থেকে তিন ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।
বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে বিএনপিসহ ২০দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সোমবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





