নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মো: মামুনুর রশীদ কিরন এবং তাঁর বড় ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিহান আল রশিদ করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় এমপি পুত্র জিহান আল রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত কয়েক দিন অসুস্থ বোধ করায় গত সোমবার (০৫ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য ঢাকায় এভার কেয়ার হাসপাতালে বাবা-আমিসহ আমাদের পরিবারে ৪ জন সদস্য নমুনা দেয়। পরে গতকাল (৬ এপ্রিল) মঙ্গলবার বিকেলে আমার আর বাবার করেনা পজিটিভ রিপোর্ট আসে। তবে বর্তমানে আমাদের শারীরিক অবস্থা ভালো। আমরা ঢাকার নিজ বাসায় আইসোলেশনে রয়েছি।
নোয়াখালী-৩ আসনের এমপি কিরন ও তার ছেলের রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
সোহেল/এমবি





