স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তারেক রহমান অর্বাচীন। তার কথায় গুরুত্ব দেয়ার কোনো কারণ নেই।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
সম্প্রতি লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তারেক রহমান বলেছেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়া উচিত। এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আশরাফুল ইসলাম বলেন, পৃথিবীর কোনো দেশে মৃত্যু ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নিয়মে নেই। এই সাধারণ বিষয়টি যেই ব্যক্তি জানেন না, তাকে নিয়ে আর বেশি কিছু বলার নেই।
সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। তার রায় অবশ্যই কার্যকর করা হবে। এ ব্যাপারে সন্দেহ থাকার কোনো সুযোগ নেই।
জেআই





