আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন বিএনপি বিভিন্ন সময় সভা-সমাবেশ করে উস্কানি মূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিলে তা অযৌক্তিক নয়। তবে বিএনপির আজকের সমাবেশে পুলিশ কি কারণে বাঁধা দিয়েছে তা আমার জানা নেই।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক শেষে বিএনপির সমাবেশে পুলিশ বাঁধা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে ও সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। দেশেকে অস্থিতিশীল করতে তারা ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক ও আজকে (বৃহস্পতিবার) লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নানকে গুলি করে হত্যাকরা করেছে। বিএনপি নেতাদের উস্কানি মূলক বক্তব্যের কারণে যদি এ হত্যাকান্ড হয়ে থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে ফুলগাজীর হত্যাকান্ড আওয়ামী লীগের দলীয় কোন্দলে হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুলগাজীর একরাম হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকায় স্থানীয় বিএনপি নেতা মিনার চৌধুরীকে প্রধান আসামি করে তার ভাই মামলা করেছেন। তিনি খোঁজ খবর নিয়েই থানায় মামালা করেছেন। এখন এ হত্যাকান্ড নিয়ে কে কি বলল তা দেখার বিষয় নয়। এ মামলার ফলে এ বিষকে অন্যদিকে ঘোরানোর সুযোগ নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য সুজিত নন্দি রায় প্রমুখ।
[b]ঢাকা, এমইউ, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
রাজনীতি
‘বিএনপি উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন বিএনপি বিভিন্ন সময় সভা-সমাবেশ করে উস্কানি মূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিলে তা অযৌক্তিক নয়





