মন চাইলে খালেদা জিয়া পাকিস্তানে চলে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দফতরের সমন্বয়কারী ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়জোরে বলছি, আপনি বাংলাদেশেই থাকুন তবে জনগণকে শান্তি ও স্বস্তি দিন।
রোববার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চলমান কয়েটি ঘটনা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেন পাকিস্তানে যাবেন? এমন প্রশ্ন রেখে তিনি আরো বলেন, শেখ হাসিনার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের দলের পক্ষ থেকে আমি বলতে চাই না আপনি ভারত চলে যান। তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা।
প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিপন বলেন, রাজনীতিতে খারাপ ভাষায় কথা বলার কুসংস্কৃতি শুরু হয়েছে। দেশে বিরাজনীতিকরণের রাজনীতি শুরু হয়েছে। নতুন প্রজন্মের কাছে রাজনীতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। দোষারোপের রাজনীতি দেশের তরুণ প্রজন্ম গ্রহণ করছে না। এর জন্য রাজনীতিবিদরাই দায়ি। দেশকে এগিয়ে নিতে হলে আমাদেরকে দোষারোপের এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, শামীমুর রহমান শামীম, যুবদলের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম, রফিক শিকদার, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম // এআর[/b]
রাজনীতি
জনগণকে শান্তি ও স্বস্তি দিন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিপন