বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় হঠাৎ তার বুকে ব্যথা উঠলে তাকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হসপিটালে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে।
বিএনপি গুলশান অফিসের মিডিয়া কর্মকর্তা শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





