জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোহাম্মাদ কামারুজ্জামানের ফাসিঁর রায়ের প্রতিবাদে ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা। দেশের উল্লেখযোগ্য ঘটনা নিচে দেয়া হল:
ঢাকা-ময়ময়সিংহ সড়ক অবরোধ: ঢাকা-ময়ময়সিংহ মহাসড়ক অবরোধ করে মিছিল ও পিকেটিং করে গাজীপুর জেলা জামায়াত। ভোগরা বাইপাস এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াতের নেতাকর্মীরা। এছাড়া যয়দেবপুর এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়।
সড়ক অবরোধের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর শিবির সভাপতি ফুয়াদ হাসান পল্লভ, হাসনাইন আহমেদ, মিজানুর রহমান, গোলাম কিবরিয়া, ফজলুল হক নোমান, ওয়াজি উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানিকগঞ্জ জেলা:হরতালের সমর্থনে ভোর ৬:৩০ মিনিটে মানিকগঞ্জ(বাস স্ট্যান্ডে)ঢাকা -আরিচা মহাসরকে টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরুধ করেন শিবির কর্মীরা।পুলিশ এসে ধাওয়া দেয় পরে শিবির কর্মীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়, পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে তল্লাশী চালিয় ৬ জন পথচারীকে আটক করেন।

কক্সবাজার: কক্সবাজারে মিছিল করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা।
ঝিনাইদহ: হরতালের সমর্থনে মিছিল এ সড়ক অবরোধ করে ঝিনাইদহ জামায়াত।

বগুরা: হরতালের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধ করে বগুরা জামায়াত।জেলার বিভিন্ন উপজেলায় মিছিল ও সড়ক অবরোধ হয়।
নোয়াখালী: জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের শুরুতে আজ সকালে ঢাকা-চাটখিল মহাসড়কে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে চাটখিল পৌরসভা শাখা ছাত্রশিবির।
ইআর





