বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সাইফুদ্দিন ইয়াহইয়ার বিরুদ্ধে বিশেষ দ্রুত বিচার আদালতের দেয়া যাবৎজীবন কারাদন্ড প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আতিকুর রহমান।

নেতৃবৃন্দ যৌথ এক বিবৃতিতে বলেন, শিবির নেতা সাইফুদ্দিন ইয়াহইয়ার বিরুদ্ধে দেয়া এই রায় বর্তমান আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের অংশ। হীন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব অস্ত্র দিয়ে, মিথ্যা মামলা সাজিয়ে, কোন যৌক্তিক সাক্ষ্য-প্রমাণ ছাড়াই আদালত সর্বোচ্চ সাজা দিয়েছে, যাতে কোন ভাবেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের আইনজীবীদের নিকট যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ রয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দারস্থ হবো। আমরা আশা করছি উচ্চ আদালতে এই রায় টিকবে না। ন্যায় বিচারের মাধ্যমে তিনি খালাস পাবেন ইনশাআল্লাহ।

সরকারের কাছে মেধাবী ছাত্রনেতা সাইফুদ্দিন ইয়াহইয়ার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে মুক্তির জোর দাবী জানাচ্ছি।

শিবির নেতা সাইফুদ্দিন ইয়াহইয়াকে ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর রাজশাহীর এক কোচিং থেকে গ্রেফতার করে পুলিশ।

এসএইচ