জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২০ নভেম্বর) এক শোক বার্তায় মন্ত্রী মরহুম ফজলুল হক মন্টু’র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ওবায়দুল কাদের বলেন, ফজলুল হক মন্টু সারা জীবন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন। দেশের গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

ফজলুল হক মন্টু আজ ভোরে ৭১ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এমবি