২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের পেশাচিক হামলায় মৃত্যু বরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনায় রাজধানীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।
বুধবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়।
শাখা সভাপতি সাদেক বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান বিশ্বাস ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মহানগরী অর্থ সম্পাদক শাফিউল আলম,অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন,এইচ আরডি সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এসএইচ





