সরকারের চলমান দলন-পীড়ন, রাষ্ট্রীয় সন্ত্রাস ও নৈরাজ্যের ধারাবাহিকতায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীনসহ রাজধানীর বিভিন্ন থানায় অন্যায়ভাবে গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহানগরী আমীর বলেন, ৫ জানুয়ারীর তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই জুলুম-নির্যাতন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা ইতোমধ্যেই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। রাজপথে রাজনৈতিক কর্মসূচী পালন জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার হলেও জুলুমবাজ সরকার তা করতে দিচ্ছে না। দেশে কোন বিরোধী দলীয় আন্দোলন ও কর্মসূচী না থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। সরকারের জিঘাংসা থেকে রেহাই পাচ্ছেন না নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ। ফলে রাজধানীসহ সারাদেশই এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। যা কোন সভ্য সমাজে নজীরবিহীন।
তিনি বলেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই গোটা দেশকেই পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। তারা বিরোধী দল নির্মূলের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে ধারাবাহিকতায় রাজধানীসহ সারাদেশে নির্বিচারে গণগ্রেফতার চালানো হচ্ছে। গত রাতে বাড্ডা থানায় একটি বাসা থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আজ সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামে কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীনকে ফজর নামাজের পরে মসজিদ থেকে গ্রেফতার করেছে। মতিঝিল থেকে ব্যক্তিগত কাজে যাওয়ার পথে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। যা সরকারের বাকশালী ও ফ্যাসীবাদী মানসিকতার পরিচয় বহন করে।
তিনি আরও বলেন, জুলুম, নির্যাতন ও গ্রেফতার করে অতীতে কোন শক্তি জনগণকে অধিকার বঞ্চিত করতে পারেনি, আর আওয়ামী লীগও পারবে না। তিনি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীনসহ গণগ্রেফতারের তীব্র নিন্দা-প্রতিবাদ ও আশু মুক্তি এবং সরকারকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জাতীয় নেতৃবৃন্দ ও গ্রেফতারকৃত জামায়াত-শিবির নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দানের আহবান জানান। অন্যথায় অন্যথায় সরকারকে চরম মূল্য দিতে হবে।
এআই
অন্যায়ভাবে গ্রেফতারে জামায়াতের নিন্দা
সরকারের চলমান দলন-পীড়ন, রাষ্ট্রীয় সন্ত্রাস ও নৈরাজ্যের ধারাবাহিকতায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীনসহ রাজধানীর বিভিন্ন থানায় অন্যায়ভাবে গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ৩ প্রস্তাব জামায়াতের
বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনিয়ম, জালিয়াতি ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।















