চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী মিন্টু শাহ (চশমা প্রতীক) ৮ হাজার ৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু সাইদ খোকন (তালা) পেয়েছেন ৫ হাজার ২৯৯ ভোট।
অপরদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন নবী অপু বিজয়ী হয়েছেন।
চুয়াডাঙ্গা করেসপন্ডেন্ট জানান, হাউলী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নয়টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিল ২৬ হাজার ৬৬২ জন।
গত ১৫ মার্চ হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান দামুড়হুদা উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পদটি শূন্য হয়।
এদিকে, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন নবী অপু দোয়াত কলম প্রতীক নিয়ে ১০ হাজার ৪৪৩ ভোট পেয়েবিজয়ী হয়েছেন।
তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহনেওয়াজ শাহানশাহ চশমা প্রতীক নিয়ে ৬ হাজার ২৪০ ভোট পেয়েছেন।
এছাড়া, বিএনপি সমর্থিত প্রার্থী এ কে এম মুসা আনারস প্রতীক নিয়ে ২ হাজার ১৭ ভোট পেয়েছেন।
মহিলা কাউন্সিলর পদে মরিয়ম বেগম সেলাই মেশিন প্রতীক নিয়ে ৩ হাজার ৩৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম সেলিনা খান মজলিস কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৯৪ ভোট।
দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ এবং পৌর মহিলা কাউন্সিলর রোকসানা আক্তার গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে এ পদ দু’টি শূন্য হয়ে যায়।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





