চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরীর মেজ ছেলে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মেজো ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরী (৬৫) মারা গেছেন (ইন্নালিল্লাহ...রাজিউন)।

আজ বুধবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাইফুদ্দিনের পারিবারিক সূত্র জানায়, আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে সাইফুদ্দিনের প্রথম জানাজা হবে। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মহসীন কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জেএ