গুম হয়ে যাওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি ইলিয়াস আলীর বনানী পুরাতন ডিওএইচএস’র বাসায় যান । সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থান করেন। এসময় তিনি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী,যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহ উদ্দিন আহমেদ,বিএনপির সহ-দফতর বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]