রাজধানীর যাত্রাবাড়িতে হরতাল বিরোধী মিছিল করেছে ডেমরা-যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ।
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণার পর বুধবার এ কর্মসূচি ঘোষণা করে দলটি।
কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার, রোববার ও সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল এবং শনিবার বিক্ষোভ মিছিল।
জেইউ/ এআর





