বিএনপি নেত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান।তার মন পাকিস্তানে পরে আছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
সাতক্ষীরা সরকারি স্কুলে এক সমাবেশে সোমবার বিকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, জামায়াতের জন্য খালেদা নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে তার মাসুল  তাকেই দিতে হবে। বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষনিয়ে সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করে সাতক্ষীরাকে রক্তাক্ত করেছে।
যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে তাদের সবাইকে উপযুক্ত শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
জামায়াত সম্পর্কে তিনি বলেন, জামায়াত জঙ্গিবাদি সংগঠন, বাংলাদেশে তাদের কোন ঠাই হবেনা বলেও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
বিএনপি-জামায়াত কর্মীরা যাদের ঘরবাড়ি ভেঙ্গে দিয়েছে তাদেরকে ক্ষতি পূরণের দৃঢ় প্রতিজ্ঞা ব্যাক্ত করেন তিনি।