শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রাপুর-কোতয়ালী-গেন্ডারিয়া জোন আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিয়মিত কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং জামাতে নামাজ আদায়ের মাধ্যমে জ্ঞান বৃদ্ধি ও চরিত্র গঠন করতে হবে। সালাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে হবে। পাশাপাশি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত ও নিয়মিত জিকিরের মাধ্যমে ঈমান মজবুত করে আল্লাহর সন্তোষ অর্জনের চেষ্টা চালাতে হবে।

জোন পরিচালক ও মহানগরী অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের সভাপতিত্বে এবং জোন টিম সদস্য মাওলানা নেছার উদ্দিনের সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আমীর মাওলানা মতিউর রহমান, সূত্রাপুর থানা আমীর দাইয়ান সালেহিন, সূত্রাপুর পূর্ব থানা আমীর নোমান শিকদার, সূত্রাপুর থানা সেক্রেটারি সুলতানুর রহমান ও গেন্ডারিয়া থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বার। এছাড়া জোনের বিভিন্ন সাংগঠনিক থানার দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।

এস