আজ সোমবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে (গণভবন) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞতিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিনীত অনুরোধ জানিয়েছেন।

ঢাকা, এমআর, ২৮ জুলাই (টাইমনিউজবিডি.কম)