আলজেরিয়ার বিমান বিধ্বস্ত হয়ে ১১৬ জন আরোহীর সবাই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ শনিবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।


শোক বার্তায় তিনি জানান, এ দুর্ঘটনায় জানমালের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। এ দুর্ঘটনায় আলজেরিয়া, ফ্রান্স ও বুরকিনা ফাসোর জনগণের মত বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত।


আলজেরিয়া, ফ্রান্স ও বুরকিনা ফাসোর সরকার এবং নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

ঢাকা, ২৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এসআর