পল্লীবন্ধু নামে খ্যাত জাতীয় পার্টির এখন সরকারী পোষ্য বিরোধী দলের ভুমিকা পালন করে যাচ্ছে। কিন্তু এই ভুমিকায় থাকতে চায় না জাতীয় পার্টি ।‍‍‍‌‌‌‌‌ সরকার থেকে বেরিয়ে' সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জাতীয় পার্টি।মুঠো'ফোনে এ তথ্য জানিয়েছেন দলের কো'চেয়ারম্যান জি এম কাদের।

১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে দলটি ৩০ বছর পার করেছে। এর মাঝে পার করেছে অনেক চড়াই উত্তাই। কখনো একাই এর সাথে আবার কখনো ওর সাথে এভাবেই কাটছে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টি।

বর্তমানে প্রধাণ বিরোধীদলের ভুমিকা পালন করছে দলটি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা একে গৃহপালিত বিরোধীদল বলে আখ্যা দিয়েছেন।

গত ১৪ই মে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয় । তিন দফা তারিখ পরিবর্তনের পর এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

চার ঘন্টার কাউন্সিল কন্ঠভোটে নেতা নির্বাচনঃ

সকাল ১০টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। প্রথম পর্বে দুপুর ২টা পর্যন্ত সাধারণ সম্মেলন ও সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। দুপুর ২টা থেকে মিলনায়তনে কাউন্সিলরদের নিয়ে মূল সম্মেলন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় পর্বে জাতীয় পার্টির ৭৬টি সাংগঠনিক জেলা থেকে আসা ১৯ হাজার ৭শ’কাউন্সিলর অংশ নেবেন। ডেলিগেট থাকবেন আরো প্রায় ৫০ হাজার।

জাতীয় পার্টির এই সম্মেলনে শীর্ষ কোনো পদেই পরিবর্তন আসছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান আগেই নিজেকে আমৃত্যু পার্টির চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন। সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের পদেও পরিবর্তন হবে। এই পদে অন্য কেউ আসছে না। ফলে সম্মেলনে পার্টির চেয়ারম্যান, মহাসচিব, সিনিয়র কো-চেয়ারম্যান এবং কো-চেয়ারপদে নির্বাচন কিংবা কোনো প্রকার ভোট হচ্ছে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন।

জাপার কোনো পদেই পরিবর্তনের সম্ভাবনা না থাকার কথা শুক্রবার রাতেই সাংবাদিকদের জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

সম্মেলনে এরশাদ বলেন, জাতীয় পার্টির (জাপা) হচ্ছে গণমানুষের গণমানুষের পার্টি ।তিনি বলেন, দুই দলের (আওয়ামী লীগ, বিএনপি) বিপক্ষে গণমানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।তৃণমুল পর্যায়ে দলের নেতা কর্মীকে আরও শক্তিশালী ভুমিকা পালন করা জন্য আহ্বান জানান।

সুন্দর ও পরিচ্ছন্ন রাজনীতির ধারক বাহক জাতীয় পার্টিই হবে, আগামী দিনে বাংলাদেশের মানুষের প্রাণের সংগঠন হবে এই দল।

সম্মেলনে দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন, আগামী দিনে জাতীয় পার্টির শক্তিকে এককভাবে কাজে লাগানো আহব্বান জানান।

সভায় চেয়াম্যান হিসেবে হুসেন মুহাম্মদ এরশাদ, সিনিয়র কো'চেয়ারম্যন রওশন এরশাদ, কো' চেয়ারম্যন জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ সবাই কন্ঠভোটে নির্বাচিত হন। এবং বাকীদের মনোনয়নের জন্য দলের চেয়ারম্যনের উপর দায়িত্ব দেওয়া হয়।

প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানার পদত্যাগঃ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি দলের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে কারও ওপর আমার অভিযোগ নেই।

পদত্যাগের কারণ কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি এখনই বলতে চাই না। আমি পার্টির চেয়ারম্যানের দিকে তাকিয়ে আছি। তিনি যদি আমার পদত্যাগপত্র গ্রহণ করেন তবেই পুরো বিষয়টি খুলে বলবো। এ জন্য ৩ দিন সময় নেবো। ৩ দিনের পরেও যদি দেখি উনি ইয়েস/নো কিছু বলছেন না। তাহলে আমি শেষবারের মতো তাকে জিজ্ঞেস করবো। এবং আমি আমার যা করার দরকার, সেটাই করবো।

জিএম কাদের জানান, জাতীয় পার্টির যে বদনাম রয়েছে, সেই বদনাম ঘোচানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। অনেকে বলে আমরা নাকি গৃহপালিত বিরোধীদল সেই বদনাম ঘোচানোর জন্য, আমরা আর সরকারী বিরোধীদল থাকতে চাইনা। খুব শীর্ঘই আমরা বের হয়ে আসব এমটাই দাবি করেন জিএম কাদের।

তিনি আরও বলেন, আমাদের দল তৃণমুল পর্যায়ে শক্তিশালী রয়েছে। দলের কাউন্সিল ও হয়ে গেছে বাকী দায়িত্ব দলের চেয়ারম্যনকে দেওয়া হয়েছে। তিনি বাকী নেতাদের পুর্ণগঠন করলেই জাতীয় পার্টি একটি দল হিসেবে আত্মপ্রকাশ করবে। এবং এটিই হবে আগামী দিনের বাংলাদেশের দিক নির্দেশক পার্টি।

এমআর