কুমিল্লার শফিকুর রহমানকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এই ব্যবস্থা গ্রহণ করেছেন।

পার্টির চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

জেডআই