সংবিধান লংঘনের দায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে নিজ কার্যালয়ে লন্ডনে ২৬ মার্চ অনুষ্ঠানে তারেক রহমানের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
'বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান' তারেক রহমানের এমন বক্তব্যের কঠোর সমালোচান করে হানিফ বলেন, সব বাধা অতিক্রম করে আমরা সরকার গঠন করেছি। এজন্য বিএনপি হতাশ। এরই ধারাবাহিকতায় তারেক রহমানও হতাশাগ্রস্থ ব্যক্তিদের মতো পাগলের প্রলাপ করছে।
তিনি আরও বলেন, ২৫ মার্চ রাত ১২টার পর পাকিস্তানি মিলিটারি বাহিনী যখন হামলা চালায় তার কিছু সময়ের মধ্যেই বঙ্গবন্ধু ইপিআর ওয়্যারলেসে স্বাধীনতার ঘোষণা দেন। এরপর চট্রগ্রাম কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা দেন। এরপর দেন আওয়ামী লীগ নেতা আবুল হাশেম। ২৭ মার্চ ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। যদি জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষক হতেন তাহলে ২৭ মার্চই স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো।
বর্তমান সরকারকে তারেক রহমান অবৈধ বলে দাবি করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এই ধরনের বক্তব্যে দিয়ে কর্মীদের মধ্যে চাঙ্গা ভাব সৃষ্টি করা যেতে পারে কিন্তু দেশী-বিদেশী কারো কাছে গ্রহণযোগ্য হবে না।
জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি এমন উদ্ভট কথা তার মাথায় কিভাবে এলো এমন প্রশ্ন রেখে তিনি বলেন, জিয়াউর রহমান নিজেও জীবদ্দশায় কোন দিন এই ইতিহাস নিয়ে কথা বলেননি। তিনি মারা যাওয়ার পর বিএনপির কিছু নেতা এবং এই সিনিয়র যুগ্ম ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান এই নষ্ট কথা বলছেন।
ঢাকা, এমইউ, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর
রাজনীতি
তারেক রহমানের বিরুদ্ধে মামলা হতে পারে: হানিফ
সংবিধান লংঘনের দায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম





