[b]ঢাকা:[/b] বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের ওপর জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচার সরকারের পতন হবে।
রোববার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফখরুল আরো বলেন,গণতন্ত্রকে অবমুক্ত করে ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।