শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ১৪ নেতাকর্মীকে আজীবন বহিষ্কারের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে ২০ ও ২১ মার্চ সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই দাবিতে ১২ ও ১৩ মার্চ ছাত্র ধর্মঘট আহ্বান করেছে শাবি শিবির।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে শাবি শিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন এই ঘোষণা দেন।
১৬ মার্চ টি-২০ বিশ্বকাপ ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে ছাত্র ধর্মঘট স্থগিত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরদিন থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।
গতবছরের ১২ ডিসেম্বর রাতে শাবি ক্যাম্পাসে চেতনা’৭১ ভাস্কর্যে হামলার প্রতিবাদে পরদিন মানববন্ধন করেন সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ মানববন্ধনে আকস্মিক হামলা চালায় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। হতাহত হন অনেক শিক্ষক-শিক্ষার্থী। মোটরসাইকেল ও বাইসাইকেল পুড়িয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত করা হয় শাবি শিবিরের সভাপতিসহ ১৪ নেতাকর্মীকে।
শাবির শৃঙ্খলা বোর্ড দীর্ঘ তদন্ত শেষে ২৭ ফেব্রুয়ারি সিন্ডিকেটের সভায় আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় শিবিরের এই ১৪ নেতাকর্মীকে।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
২০ ও ২১ মার্চ সিলেটে শিবিরের হরতাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ১৪ নেতাকর্মীকে আজীবন বহিষ্কারের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে ২০ ও ২১ মার্চ সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই দাবিতে ১২ ও ১৩ মার্চ ছাত্র ধর্মঘট





