বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
দলীয় সূত্রে জানা যায়, পার্টির ৯ম কংগ্রেসের শেষ দিন আজ রোববার রাজশাহী শিল্পকলা একাডেমীতে এ নির্বাচন সম্পন্ন হয়। প্রাথমিক ফলাফলে এ খবরটি জানা গেছে। তবে বিকালে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্পূর্ণ ফলাফল জানানো হবে।
গত ২৪ এপ্রিল থেকে রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির কংগ্রেস শুরু হয়।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]