জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঙ্গে সদ্য অব্যাহতিপ্রাপ্ত দুই প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর তুমুল বাকবিতণ্ডা হয়েছে।

এক পর্যায়ে রাঙ্গা ও বাবলুর মধ্যে হাতাহাতির উপক্রম হয়। অন্য এমপিদের হস্তক্ষেপে তারা নিবৃত্ত হন।

আজ সংসদ অধিবেশনে মাগরিবের বিরতিতে বিরোধীদলের লবি-১ এ এই ঘটনা ঘটে।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ