বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, “বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলনে তারুণ্যের অবদান সবচেয়ে বেশি। বর্তমানে বিএনপি-জামায়াতের মৌলবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে তরুণরা জেগে উঠেছে।”
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে বাংলাদেশ ছাত্র মৈত্রী ঢাকা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “একুশের চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। একুশ আমাদের শিক্ষা দেয় কীভাবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা যায়। এছাড়া একুশ আমাদের সাম্রাজ্যবাদ বিরোধী অধিকার রক্ষার আন্দোলনের শিক্ষা দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমানে একুশকে শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পালন করা হয়।”
তাই তিনি তরুণ সমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ ছাত্রমৈত্রীর ঢাকা মহানগর সভাপতি অর্ণব দেবনাথের সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সেলিম মাজহার, ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু ও সাধারণ সম্পাদক তানভীর রুশমত।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
মৌলবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে তরুণরা জেগে উঠেছে : মেনন
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, “বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলনে তারুণ্যের অবদান সবচেয়ে বেশি। বর্তমানে বিএনপি-জামায়াতের মৌলবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে
মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ
রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
নতুন স্বৈরাচারের উত্থান দেখছি : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাজারো মানুষের রক্তদানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এক স্বৈরাচারকে বিদায় করা হয়েছে। কিন্তু এখন দেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে। তবে পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার, দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে।
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা রাজেশ গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকায় চাঁদাবাজির মামলায় নয়ন গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
















