বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে অনশন কর্মসূচি ইস্তফা দিয়েছেন ছাত্রদলের বিবাহিত পদপ্রত্যাশীদের নেতারা।

আজ রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিবাহিত ছাত্রদলের নেতাদের পানি পান করিয়ে অনশন ভাঙান তিনি।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের বিবাহিত নেতাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তোমরা এই কর্মসূচি বন্ধ করো। এরপরই ছাত্রদলের বিবাহিত নেতারা তাদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে গত মঙ্গলবার সকাল থেকে বিবাহিত নেতারা এই অনশন কর্মসূচি পালন শুরু করেন।

এম বিল্লাহ