ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার (২৪ আগস্ট) রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরের জন্মষ্টমীর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “ধর্মীয় বিদ্বেষের ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, করবে। ধর্মীয় বিদ্বেষ ছড়ালে কিন্তু আমাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে, আগামীতেও নিবে। কারণ, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ সবার দেশ। এখানে মুসলিম-হিন্দুসহ সকল ধর্ম যথাযথ মর্যাদায় তাদের ধর্ম পালন করবে। কেউ কারো ধর্মে বাধা সৃষ্টি করবে না। সবাই ভাই-ভাইয়ের মতো থাকবে।”
ইসকন মন্দিরে জন্মষ্টমীর অনুষ্ঠানে আসা হিন্দুদের উদ্দেশ্যে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আপনারাও কোনো রকম ধর্মীয় বিদ্বেষে যাবেন না। সবাই মিলে মিশে থাকবেন। আপনাদের পাশে আমাদের পুলিশ ভাইয়েরা আছেন। আপনারা আপনাদের মতো ধর্ম পালন করুন।”
এমবি





