অবশেষে একই অনুষ্ঠানে যোগ দিলেন জাতীয় পার্টির দুই শীর্ষ নেতা হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদ। ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকেই রওশন অনেকটা এরশাদকে এড়িয়ে চলেছিলেন। এরশাদের উপস্থিতিতে দলীয় কর্মসূচিতে তিনি যোগ দেননি। তবে আজ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হলেন রওশন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার টার দিকে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা সোয়া ১১টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন পার্টির সিনয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এ সময় নেতা-কর্মীরা করতালি আর শ্লোগানে তাকে বরণ করে নেন।
৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে জাতীয় পার্টির দলীয় কোন কর্মসূচিতে একসাথে দেখা যায়নি এরশাদ-রওশনকে। এর আগে গত ২০ মার্চ এরশাদের ৮৫তম জন্মদিনের তিনটি অনুষ্ঠানের কোনটিতেই আসেননি রওশন। গত ১২ ফেব্রুয়ারি জেলা নেতৃবৃন্দের সঙ্গে এরশাদের মতবিনিময় সভায় রওশনের আসার কথা থাকলেও তিনি আসেননি।
[b]ঢাকা, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]