[b]ঢাকা:[/b] আমার ডিকশনারিতে অজুহাত ও অসম্ভব বলে কোনো শব্দ নেই। আমাকে কখনো কোনো অজুহাত দেখাবেন না। আমি অজুহাত পছন্দ করি না বলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় বৈঠকে মন্ত্রী এমন কথা বলেন।
বৈঠকে অগ্রাধিকারের ভিত্তিতে আগামী ১০০ দিনের উন্নয়ন কাজের একটি কর্মপরিকল্পনা তৈরির জন্য তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন বিভাগগুলোর প্রধানদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন,আপনাদের জমা দেয়া তালিকা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এ কর্মসূচিকে সামনে রেখেই আমরা এগিয়ে যাবো। কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের অনুমোদন লাগলে সে ব্যবস্থা করা হবে। মন্ত্রণালয়ের কাজকে বেশি করে গুরুত্ব দিতে হবে। ১০০ দিন পর আমরা আমাদের কাজের মূল্যায়ন করবো।
তথ্যমন্ত্রী বলেন,ফাইল আটকে রাখবেন না। কাউকে হয়রানি করবেন না। তদবির রাখা সম্ভব না হলে কাউকে দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখবেন না। আমি কাউকে অপেক্ষায় রাখতে পছন্দ করি না।
তিনি বলেন,আমরা বেসরকারি টেলিভিশন ও অনলাইন নীতিমালার তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। যেকোনো সময় এ নীতিমলা প্রকাশ করা হবে। সম্প্রচার নীতিমালার কাজ আমরা অনেকদূর এগিয়ে নিয়ে এসেছি। ১০০ দিনের মধ্যে এ নীতিমালা তৈরি করা হবে। গণমাধ্যমের ওপর সরকার সরাসরি নজরদারি করবে না। নজরদারি করবে সম্প্রচার কমিশন।
এ সময় মন্ত্রী বেসরকারি টেলিভিশনের সম্প্রচার নীতিমালা,অনলাইন গণমাধ্যম নীতিমালা, বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা) ও পিআইবি’র (প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ) ভিডিও উইং স্থাপন,একটি স্বতন্ত্র ফিল্ম সিটি ও এফডিসিতে একটি ফিল্ম কমপ্লেক্স স্থাপনের বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমেদ,প্রধান তথ্য কমিশনার আমিনুল ইসলাম এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দফতর-অধিদফতরের প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাজনীতি
অসম্ভব শব্দটি আমার ডিকশনারিতে নেই: তথ্যমন্ত্রী
আমার ডিকশনারিতে অজুহাত ও অসম্ভব বলে কোনো শব্দ নেই। আমাকে কখনো কোনো অজুহাত দেখাবেন না। আমি অজুহাত পছন্দ করি না বলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত





