বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার সাংগঠনিক সেক্রেটারি ও কাটাখালী পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মাজেদুর রহমানকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘মিথ্যা মামলায় গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কাটাখালী থানা পুলিশ সাবেক পৌরমেয়র অধ্যাপক মাজেদুর রহমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

জামায়াত সেক্রেটারি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াত মানুষের কল্যাণে কাজ করে। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা অন্যায় ও নিষিদ্ধ কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নন। তারা দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করেন। জামায়াতে ইসলামীর গঠনমূলক কাজকে বাধাগ্রস্ত করতে নেতা-কর্মীদেরকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করছে ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে।

জুলুম-নিপীড়ন বন্ধ করে অবিলম্বে অধ্যাপক মাজেদুর রহমানসহ জামায়াতে ইসলামীর গ্রেফতার সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার আহ্বান জানান তিনি।

প্রেস বিজ্ঞপ্তি

এমআর