বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া বিকালে রাজবাড়ির জনসভায় বক্তব্য রাখবেন।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ১৯ দলীয় জোটের উদ্যোগে রাজবাড়ির শহীদ খুশি রেলওয়ে ময়দান মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া তার বক্তব্যে আগামী দিনে সরকার বিরোধী আন্দোলনে তৃণমূলের নেতা-কর্মীদের দিক নির্দেশনা দিবেন। তার বক্তব্যে গুরুত্ব পাবে নির্বাচন পূর্ববর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের হত্যা,গুম,নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়।
চলমান উপজেলা নির্বাচনে সারাদেশে সরকারের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ করতে পারেন তিনি। এছাড়া সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত একাদশ নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানাবেন তিনি।
অন্যদিকে খালেদা জিয়া ১৯ দলীয় জোটের পক্ষ থেকে বিগত ৫ জানুয়ারি একদলীয় নির্বাচন বর্জন করায় সাধারণ জনগনকে অভিনন্দন জানাতে পারেন।
জনসভায় রাজবাড়ি জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সভাপতিত্বে বিএনপিসহ ১৯ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে রাজবাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। তার আগমন উপলক্ষে সাধারণ মানুষসহ ১৯ দলীয় জোটের নেতা-কর্মীরাও উজ্জীবিত।
২০১৪ সালে ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর এটাই খালেদা জিয়ার ঢাকার বাইরে প্রথম সাংগঠনিক সফর। আর এই সফরের মধ্য দিয়ে তার তৃণমূলে দলকে উজ্জীবিত করার জন্য সাংগঠনিক সফর শুরু হল। পরবর্তীতে আরও বেশ কয়েকটি জেলায় ধারাবাহিকভাবে তিনি সফর করবেন বলে জানা গেছে।
[b]ঢাকা, এমএইচ, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// কেএইচ
[/b]
রাজনীতি
বিকালে রাজবাড়ির জনসভায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া বিকালে রাজবাড়ির জনসভায় বক্তব্য রাখবেন। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ১৯ দলীয় জোটের উদ্যোগে রাজবাড়ির শহীদ খুশি রেলওয়ে ময়দান মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।





