ধর্মনিরপেক্ষতা আওয়ামী লীগের মুখোশ। তারা প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষ নয়, তারা ধর্মহীন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে জরুরী এক সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যলয়ে বুধবার দুপুর সাড়ে ১২ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বলেছেন, ধর্মনিরপেক্ষতা আওয়ামী লীগের মুখোশ। তারা প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষ নয়, তারা ধর্মহীন। গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে বেগম খালেদা এসব মন্তব্য করেন।

 

এমআর/ইআর