আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বিএনপির রাজনীতি এখন পথভ্রষ্ট। আর বিএনপির সংকট খালেদা জিয়া এবং তারেক রহমান।
সোমবার দুপর ১২টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী কর্তৃক আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, সিটি নির্বাচন বিএনপির জন্য টার্নিং পয়েন্ট ছিল কিন্তু খালেদা জিয়া নীরব বিপ্লবের কথা বলে সরব পলায়ন করেছেন। যদি শেখ হাসিনা তার কর্মীদের এভাবে বলতেন- তবে অনেকেই জীবন উৎসর্গ করে রাস্তায় নেমে পড়তো। কিন্তু আপনার ডাকে কেউ সাড়া দেয়নি।
বিএনপির নির্বাচন বর্জনের বিষয়ে বলেন, নির্বাচনের প্রার্থী দাঁড় করায় শতবুদ্ধিজীবী আর প্রত্যাহার করেন মওদুদ বুদ্ধিজীবী। ‘খায় দায় নজীরউদ্দী মোটা হয় জব্বার’।
মওদুদ আহমেদ সিটি নির্বাচন প্রত্যাহার ঘোষণার মাধ্যমে বিএনপির রাজনীতিকেই প্রত্যাহার জানিয়েছেন বলেও মন্তব্য করনে তিনি।
ব্লগার অভিজিৎ হত্যায় আল কায়েদার স্বীকারোক্তিতে তিনি বলেন, বাংলাদেশ আন্তোর্জাতিক সন্ত্রাস ঢুকে পড়েছে তাই শেখ হাসিনাকে কঠোর হতে হবে। এই ব্যাপারে কোনো রকম আপস করার সুযোগ নেই।
সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার এনামুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য দেন।
ইআর/এমকে





