জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যদণ্ড দেয়ার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করে দলটির নেতাকর্মীরা।
সকালে জামায়াতে ইসলামী মিরপুর জোন হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে।  ১নং বিল্ডিংয়ের সামনে সমবেত হয়ে ইট খোলার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ মিছিলে বাধা দেয় এবং লাঠিচার্জ করে।এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল করে নেতাকর্মীরা। ঘটচনাস্থল থেকে তিন জনকে আটক করে পুলিশ। [img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391667290.jpg[/img]
মিছিল শেষে সমাবেশে  বক্তব্য রাখেন ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন।
তিনি বলেন, সরকার তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবর দখল করে এক ধরাকে সরা জ্ঞান করছে। তারা ক্ষমতাকে দির্ঘায়িত করার জন্য বিরোধী দলের উপর দলন-পীড়ন চালাচ্ছে। সরকারের নির্দেশে যৌথবাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়ী ঘরে হামলা, তছনছ ও জনমনে আতংক সৃষ্টি করছে। তিনি ভাঁওতাবাজীর সংসদ বাতিল করে অবিলম্বে গণবিচ্ছিন্ন সরকারকে পদত্যাগ করার আহবান জানান। অন্যাথায় সরকারের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শুরা সদস্য মিজানুল হক ও সোলাইমান হোসেন, কাফরুল থানার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আনোয়ারুল করিম, ভাষানটেক সেক্রেটারী আলাউ্দ্দীন মোল্লা, জামায়াত নেতা আব্দুল মতিন খান, ওয়াহিদুর রহমান তপন, জালাল উদ্দীন, আব্দুল আহাদ জিহাদী, ইকবাল হোসেন ও জালাল উদ্দীন প্রমূখ।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391667322.jpg[/img]
হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী হাজারীবাগ থানার শাখা। মিছিলটি ট্যানারী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তোলা গাছতলা মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর শেখ শরীফ উদ্দীন আহমদ, সেক্রেটারি আব্দুল বারী আকন্দ, জামায়াত নেতা হারিস উদ্দীন, মামুনুর রশীদ, নূর মোহাম্মদ মন্ডল, নূরুজ্জামান, মাসুদ, জোবায়দুল ইসলাম বাবু, ছাত্র নেতা তুহিন, মশিউর রহমান ও সোহেল প্রমূখ।
এছাড়া হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী লালবাগ থানা শাখা। মিছিলটি নবাবগঞ্জ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ সাহেব বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি শামীমূল বারী, জামায়াত নেতা আব্দুল আউয়াল, সোহরাব হোসেন, শাহ আলম, সেলিম হোসেন ও নজরুল ইসলাম প্রমূখ।
[b]ঢাকা , বুহস্পতিবার ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]