বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় ৯ নেতাকে আটকের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

আজ (সোমবার) রাত ৯ টার দিকে তাদের আটকের পরই যাত্রাবাড়ী এলাকায় তাৎক্ষণিক বের হওয়া বিক্ষোভ মিছিলটি যাত্রাবাড়ীর ধলপুর থেকে শুরু হয়ে সায়েদাবাদ ব্রিজে গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্বে জামায়াত-শিবিরের কেন্দ্রীয় ও মহানগরী শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এমবি