বিএনপির রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত ছিল উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন অযথা আন্দোলন করে কোনো লাভ নেই। এই মুহুর্তে দেশে কোনো ইস্যু নেই। আন্দোলন করতে ইস্যু লাগে। ইস্যু ছাড়া আন্দোলন হয় না। তারা ভুল করেছে এর দায় জনগণ ও সরকার নেবে না।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তেন বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত শেখ কামালের ৬৫তম জন্ম বার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘জাতীয় সম্প্রচার নীতিমালা আজ মন্ত্রিপরিষদে উঠছে। অনেক সরকার আসছে ও গেছে। কিন্তু এই বিষয়টি কেউ সমাধান করতে পারেননি। যে যার মতো নীতিমালা তৈরি করেছে। এ বিষয়টি স্পর্শকাতর। তাই ভেবে চিন্তে এই নীতিমালা বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকতার নামে যে যা খুশি লিখবে তা হবে না।’
তোবার শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত কলঙ্কজনক ঘটনা। আরো আগে আলোচনার মাধ্যমে এ ঘটনার সমাধান করা উচিত ছিল।’
ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই





