ঢাকা মহানগর বিএনপির নতুন আহবায়ক কমিটির বৈঠক চলছে। বুধবার দুপুর ১২টায় নয়া পল্টরের ভাসানী ভবনে এ সভা শুরু হয়।
এতে সভাপতিত্ব করছেন মহানগর কমিটির আহবায়ক মির্জা আব্বাস।
মঙ্গলবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠক ডাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চত করেন।
ওই বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সম্মানিত উপদেষ্টাবৃন্দসহ কমিটির অন্তর্ভূক্ত সকলকে যথাসময়ে ভাসানী ভবনে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
ঢাকা, এমএইচ, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





