বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মুক্তি পেয়েছেন।
বুধবার বিকাল ৫টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সাদেক হোসেন খোকা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক এম এ কাউয়ুমসহ খোকার অনুসারি নেতাকর্মীরা।
বিএনপির এই প্রভাবশালী নেতাকে গত ৪ ডিসেম্বর বুধবার রাতে পুলিশ রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসা থেকে আটক করে।
গত ২৮ নভেম্বর শাহবাগে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা মেরে ১৯ জনকে দগ্ধ করার মামলায় শাহবাগ থানায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ বিএনপি-জামায়াতের ১৬ নেতার বিরুদ্ধে মামলা হয়েছিল। খোকা সেই মামলার একজন এজহারভুক্ত আসামী।
অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বুধবার বিকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।
তিনি গত ২৯ ডিসেম্বর দলের পক্ষ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার করে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পরপরেই সাদা পোশাকের পুলিশের হাতে আটক হয়েছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
মুক্তি পেয়েছেন বিএনপি নেতা খোকা ও হাফিজ
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মুক্তি পেয়েছেন।





