৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের সদর দফতরে দলের এক যৌথসভা শেষে এই কর্মসূচির কথা জানান দলের মূখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

তিনি আরও বলেন, কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ নভেম্বর সকাল ৭ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০ টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।

৮ নভেম্বর দুপুর ২টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে অন্যান্য কর্মসূচি পালন করা হবে।

যৌথ সভায় দলের ভারপ্রাপ্ত মজাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিসদের সদস্য শামসুজ্জামান দুদু ছাড়াও দলের সম্পাদকমন্ডলীর সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।

এমএইচ