জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল বলেছেন, বর্তমান অবৈধ সরকার ছাত্রদল নেতাদেরকে হত্যার মিশনে নেমেছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এ কথা বলেন।

তারা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মুন্নাকে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, গ্রেফতার আর দমন-পীড়ন করে আন্দোলনকে দমন করা যায়নি আর আজও যাবে না। তারা সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে হত্যা, দমন-পীড়ন আর গ্রেফতার বন্ধ করে পদত্যাগ করুন এবং জাতিকে স্বস্তি দিন।

জেএ