রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি পায়নি বিএনপি। এ কারণে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর বিএনপি।
আগামীকাল সোমবার পুর্ব ঘোষিত সারাদেশের সকল জেলা-উপজেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টন, সোহরাওয়ার্দী উদ্যান অথবা জাতীয় প্রেসক্লাবের সম্মুখে কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চায় মহানগর বিএনপি।
অনুমতি না পাওয়ায় রাজধানীর এ কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের ভেতরেই পালিত হবে বলে জানান বিএনপির ঢাকা মহানগর শাখার সদস্য সচিব আবদুস সালাম।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যা গুম, অপহরণ ও হামলার প্রতিবাদে ২৮ এপ্রিল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।পাশাপাশি ৪ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে গণঅনশনের কর্মসূচিরও ঘোষণা দেন।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]