বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে আপিল বিভাগের দেওয়া মৃত্যুদণ্ড বহালের প্রতিবাদে বুধবারের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়িতে মিছিল বের করলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যায় হরতালের সমর্থনে রাজধানীর ধোলাইপাড়ে মিছিল বের করে জামায়াত। মিছিল টি ধোলাইপাড় মোড় থেকে শুরু হলে পেঁছন থেকে ধাওয়া দেয় পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এই ঘটনায় কোন হতাহত বা আটকের খবর পাওয়া যায়নি।
এদিকে বিকাল ৫ টার দিকে জুরাইন মাজার রোডে একটি মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গেন্ডারীয়া থানা।
এমবি





