অভ্যন্তরীণ কোন্দল ও শীর্ষ নেতাদের অবমূল্যায়নের কারণে জাতীয় শ্রমিক লীগ টঙ্গী আঞ্চলিক শাখার দ্বি- বার্ষিক সম্মেলন ২০১৪ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় টঙ্গী স্টেশন রোড শহীদ আহসান উল্যাহ মাস্টার উড়াল সেতু প্রাঙ্গণে এই সম্মেলন হবার কথা ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী  আমির হোসেন আমু । বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্যাহ খান।

কিন্তু বৃহস্পতিবার নির্ধারিত সময়ে এ সম্মেলন  না হওয়ার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে  চাপা ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে জাতীয় শ্রমিক লীগ টঙ্গী আঞ্চলিক শাখার সভাপতি এএকএম গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঢাকা,১৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর