আসন্ন বগুড়া সদর আসনের (বগুড়া-৬) উপনির্বাচনে বগুড়া জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মাদ সিরাজকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।
রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গোলাম মোহাম্মাদ সিরাজ হাতে দলীয় চূড়ান্ত প্রর্তীক তুলে দেন দলটির মহাসচিব মির্জা ফখরল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে প্রতীক বরাদ্দের চিঠি গ্রহণ করেন গোলাম মোহাম্মদ সিরাজ।
এ সময় বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী আবদুস সাত্তার, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
শায়রুল কবির বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দোয়া নিয়ে গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেলে চেয়ারপারসনের কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে প্রতীক বরাদ্দ সংক্রান্ত চিঠি দিয়েছেন।
এএস





