বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাবেক আমীর, সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

আজ রাত পৌনে ৩টার দিকে রাজশাহী মহানগরীর নিজ বাসভভনে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মেঝো মেয়ের জামাতা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘ দিন কারাগারে আটক রয়েছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৫-১৫ মিঃ তেরখাদিয়া মহিলা স্টেডিয়াম এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কেবি